সংখ্যা পদ্ধতির যোগ
সংখ্যা পদ্ধতির যোগ করার নিয়ম:
দশমিক সংখ্যার যোগ আমরা সবাই পারি। কিন্তু দুই বা ততোধিক বাইনারি,অক্টাল,হেক্সাডেসিমেল কিংবা মিশ্র সংখ্যা পদ্ধতির যোগের সাথে আমরা ইতোপূর্বে কখনো পরিচিত হয়নি । আজকে আমরা শিখব কিভাবে এই সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়।ধারাবাহিকভাবে আমরা প্রতিটি সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় করা শিখব।
প্রথমেই আমরা আলোচনা করব বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে।
আমরা একটি উদাহরণ দেখে নিই্
(1111)2+(1010)2 সংখ্যাটিতে সর্বডানের দুটি বিট যথাক্রমে 1 এবং 0। এদের সমতুল্য দশমিক যোগফল (1+0)=1 (যা বাইনারি সংখ্যার ভিত্তি 2 অপেক্ষা ছোট তাই নিয়ম ১ প্রযোজ্য)। সংখ্যা
নিয়ম ১: সর্বডানের বিট দুটির যোগফল ভিত্তি অপেক্ষা কম হলে যোগফল যা হবে তাই লেখা।
নিয়ম ২:যদি বিট দুটির যোগফল ভিত্তির সমান (অর্থাৎ 2 )হয় বা ভিত্তি (2) অপেক্ষা বেশি হয় তবে যোগফল থেকে ভিত্তি (2) বিয়োগ করতে হবে ।
যতক্ষণ না পর্যন্ত বিয়োগফল ভিত্তি (অর্থাৎ 2 ) অপেক্ষা কম হয়।
নিয়ম ৩:এখানে অবশ্যই মনে রাখতে হবে যোগফল থেকে ভিত্তি কতবার বাদ দেয়া হয়েছে। যদি যোগফল থেকে ভিত্তি (অর্থাৎ 2 ) ১ বার বাদ দেয়া হয় তবে হাতে (আমরা এটাকে ক্যারি বলে থাকি) থাকবে ১।
যদি যোগফল থেকে ভিত্তি (অর্থাৎ 2 ) ১ বার বাদ দেয়া হয় তবে হাতে (আমরা এটাকে ক্যারি বলে থাকি) থাকবে ১।
১ম কাজ হলো বাইনারি সংখ্যাগুলোর সর্বডানর বিট গুলোকে যোগ করা। দশমিক সংখ্যার ন্যায় যোগ করা